ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বিএনপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র ও মানবিক মর্যাদা ফিরবে: ড্যানী
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারে লিফলেট বিতরণ করেন।
আজ শুক্রবার ( ১০ অক্টোবর) বিকালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পথসভা ও লিফলেট বিতরণে অংশ নেন। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
লিফলেট বিতরণকালে আবদুল বারী ড্যানী বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র, বিচার ও মানবিক মর্যাদা সমুন্নত রাখা হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে জনগণ হবে রাষ্ট্রের প্রকৃত মালিক।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কোনো রাজনৈতিক কৌশল নয়—এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের নীলনকশা। এই কর্মসূচির লক্ষ্য হলো এমন রাষ্ট্র কাঠামো গড়া, যা জনগণের পাশে দাঁড়াবে, তাদের শাসন করবে না।”
এক সময়ে প্রখ্যাত ছাত্রনেতা ড্যানী বলেন, “একটি জবাবদিহিমূলক প্রশাসন, নিরপেক্ষ নির্বাচন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার। জনগণের হাতেই পরিবর্তনের চাবিকাঠি।”
এ সময় নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণকেও তিনি রাষ্ট্র মেরামতের এ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)