ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বাংলাদেশি খাবার এবার বিশ্বসেরার তালিকায়
নিজস্ব প্রতিবেদক :বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের সেরা উদ্ভাবনের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশে তৈরি এক যুগান্তকারী খাবার, যার নাম এমডিসিএফ-২ (মাইক্রোবিওটা-ডাইরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড)। এটি বিশেষভাবে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য তৈরি করা হয়েছে। শুধু পেট ভরানোই নয়, শিশুর ক্ষুদ্রান্ত্রে থাকা উপকারী অণুজীব ও জিনগত উপাদানগুলো ঠিক করার মাধ্যমে এটি অপুষ্টি মোকাবিলায় সাহায্য করে।
এমডিসিএফ-২ তৈরি হয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ গবেষণার ফলাফল হিসেবে। খাবারটি সম্পূর্ণ দেশীয় উপাদান দিয়ে তৈরি, যার মধ্যে আছে ছোলা, সয়াবিন, চিনাবাদাম এবং কাঁচাকলা। বিশেষভাবে বাছাই করা এই উপাদানগুলো শিশুর শরীরে থাকা নির্দিষ্ট উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়, ফলে শিশুর শরীর নিজেই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে সক্ষম হয়। এর ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক বিকাশ।
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, এই স্বীকৃতি আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বিজ্ঞান ও সহানুভূতির সমন্বয়ে দীর্ঘদিনের স্বাস্থ্যসমস্যার সমাধান সম্ভব, এবং এমডিসিএফ-২ লাখো অপুষ্ট শিশুকে সুস্থভাবে বড় হওয়ার নতুন আশা দেখাচ্ছে। এই উদ্ভাবন শুরু হয়েছিল তাহমিদ আহমেদ ও ওয়াশিংটন ইউনিভার্সিটির বিজ্ঞানী জেফরি গর্ডনের যৌথ আলোচনা থেকে। তাদের অভিজ্ঞতা ও গবেষণার সমন্বয়ে বাংলাদেশের শিশুদের জন্য তৈরি হয়েছে এই নতুন সমাধান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের