ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পূর্ণাঙ্গ বৃত্তি দিচ্ছে দোহা ইনস্টিটিউট, আবেদন যেভাবে
শিক্ষা ডেস্ক: কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পূর্ণাঙ্গ বৃত্তি ঘোষণা করেছে। দেশি-বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন, পাশাপাশি কাতারের সংস্কৃতি ও জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
দোহা ইনস্টিটিউট ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এবারও ‘তামিম’ ও ‘সানাদ’ নামে দুটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে।
বৃত্তির ধরন ও সুবিধা
**তামিম স্কলারশিপ (Tamim Scholarship)মেধার ভিত্তিতে প্রদান।
টিউশন ফি সম্পূর্ণ মওকুফ।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা।
মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা।
**সানাদ স্কলারশিপ (SANAD Scholarship)অর্থনৈতিক প্রয়োজনের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য।
টিউশন ফি ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ।
আবাসন, মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা সুবিধা।
**পড়াশোনার বিষয়সমূহপাবলিক পলিসি
রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক
অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি
মিডিয়া স্টাডিজ
দর্শন, ভাষাতত্ত্ব ও আরবি লেক্সিকোগ্রাফি
সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও মনোবিজ্ঞান
সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা
নিরাপত্তা অধ্যয়ন
সামাজিক কাজ
তুলনামূলক সাহিত্য
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও এক্সিকিউটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
**আবেদনের যোগ্যতাযেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্নাতক ডিগ্রি থাকতে হবে (শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন)।
বয়সসীমা নেই।
চমৎকার একাডেমিক রেকর্ড থাকা আবশ্যক।
ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র (IELTS/TOEFL/DELF) অথবা বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত ইংরেজি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট।
**প্রয়োজনীয় কাগজপত্র
পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্রের কপি
স্নাতক ডিগ্রি বা চলমান শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট
হালনাগাদ সিভি
সুপারিশপত্র (২টি)
পার্সোনাল স্টেটমেন্ট
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। ভর্তি বিভাগ থেকে প্রাথমিকভাবে প্রোগ্রামে গ্রহণযোগ্যতা নিশ্চিত হওয়ার পর স্কলারশিপ ফর্ম জমা দিতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নাম পরে প্রকাশ করা হবে।অনলাইনে আবেদনের জন্য এই লিঙ্কে ভিজিট করুন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ