ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলের মানবাধিকার কর্মী মারিয়া কোরিনা মাচাদো। বাংলাদেশ সময় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার পর নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
নোবেল কমিটি জানিয়েছে, মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ।
ঘোষণায় আরও বলা হয়েছে, গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম ও অহিংস প্রতিরোধের মাধ্যমে মাচাদো কেবল ভেনেজুয়েলাতে নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছেন।
নোবেল শান্তি পুরস্কারের সাম্প্রতিক ইতিহাসে দেখা যায়, গত বছর (২০২৪) জাপানের অ্যান্টি-নিউক্লিয়ার সংগঠন নিহন হিদানকিয়ো এই পুরস্কার পেয়েছিল, যা হিরোশিমা ও নাগাসাকির পরমাণু বোমা হামলার বেঁচে থাকা ব্যক্তিদের তৃণমূল আন্দোলনের অংশ।
এর আগে ২০২৩ সালে ইরানের নার্গিস মোহাম্মাদি শান্তিতে নোবেল পান, ইরানি নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। ২০২২ সালে বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের সিভিল লিবার্টিজ কেন্দ্রকে এ সম্মান দেওয়া হয়। ২০২১ সালে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভকে মতপ্রকাশের স্বাধীনতার জন্য পুরস্কৃত করা হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক