ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পাকিস্তানি বিমানবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানে আকাশে হামলা চালায়। হামলায় নিহত বা আহত হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ ও তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সিনিয়র সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাবুলের একটি সড়কে চলন্ত গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। বিস্ফোরণের ফলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। হামলার আওতায় আকাশে আরও বিমান চক্কর দিতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তবে আনুষ্ঠানিকভাবে নিহত বা আহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাম্প্রতিক সময়ের একাধিক টিটিপি হামলার পর কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা ঘটে। নিরাপত্তা বিশ্লেষকরা আফগান সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পালটা হামলার আশঙ্কা করছেন, যেখানে টিটিপি সক্রিয়।
পাকিস্তানের ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী পেশোয়ারে এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত জানাবেন। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ পোস্ট করে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)