ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ত্বকের যত্নে কাঁচা দুধ
ডুয়া ডেস্ক: ত্বকের যত্নে সচেতন যারা, তারা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, ত্বককে ভিতর থেকে পরিষ্কার ও আর্দ্র রাখে। কাঁচা দুধের নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়, কালচে দাগ কমে এবং রোদে পোড়া ভাব দূর হয়। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করে ত্বকের রঙের অসমতা মেটায়, ত্বককে নরম ও মসৃণ করে, ব্রণ ও ব্রণের দাগ কমায়।
কাঁচা দুধের কিছু প্যাক-
কাঁচা দুধ ও হলুদের গুঁড়ো:এক টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে এক চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রাখার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ব্রণ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
চালের গুঁড়ো ও কাঁচা দুধ:চালের গুঁড়োর সঙ্গে কাঁচা দুধ ও মধু মিশিয়ে একটি মাস্ক তৈরি করুন। মুখে ৭–১০ মিনিট ম্যাসাজ করার পর ধুয়ে ফেলুন। এটি স্ক্রাবার হিসেবে কাজ করে এবং মৃত চামড়া দূর করে।
কাঁচা দুধ ও মধু:সমপরিমাণ কাঁচা দুধ ও মধু মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে।
সতর্কতা: সংবেদনশীল ত্বকে কাঁচা দুধ ব্যবহার করবেন না। এতে ত্বক লালচে হয়ে যেতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর