ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সাহিত্যে নোবেল জিতলেন লাসজলো ক্রাসনাহোরকাই
আন্তর্জাতিক ডেস্ক: এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার নাম ঘোষণা করেছে সুইডিশ অ্যাকাডেমি।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, আকর্ষণীয় এবং দূরদর্শী রচনার জন্য তাকে এ বছরের সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। তার লেখনি বিশ্বজুড়ে ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় স্বীকৃতি দিয়েছে।
সাহিত্যের নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের নাম সুইডিশ অ্যাকাডেমি ৫০ বছর ধরে গোপন রাখছে। তাই আগে থেকে অনুমান করা সম্ভব হয় না কে এই পুরস্কার জিতবেন।
১৯০১ সাল থেকে সাহিত্যে মোট ১১৭টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। সবমিলিয়ে ১২১ সাহিত্যিক এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল দেওয়ার রেকর্ড রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর