ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় প্রাথমিকভাবে একমত পোষণ করেছেন, যে ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে।
দুপুর আড়াইটার দিকে সভায় অংশ নেওয়া একজন বোর্ড চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন পাঠানো হলে ১৬ অক্টোবর একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। এর পরে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারাদেশে পরীক্ষার জন্য স্থাপন করা হয় ২ হাজার ৭৯৭টি কেন্দ্র। পাবলিক পরীক্ষা আইনের নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?