ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সারা বছর ২৪ ঘণ্টা খোলা থাকবে কিবলাতাইন মসজিদ
নিজস্ব প্রতিবেদক:সৌদি আরবের ঐতিহাসিক ও পবিত্র কিবলাতাইন মসজিদ এখন থেকে সারা বছর ২৪ ঘণ্টা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা জারি করেছেন।
সৌদি কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের ফলে মুসল্লি ও দর্শনার্থীরা দিন-রাত যেকোনো সময় এই মসজিদে প্রবেশ করে নামাজ আদায়, দোয়া ও ইবাদতের সুযোগ পাবেন। এতে স্থানীয় ও আন্তর্জাতিক মুসলমানদের জন্য মসজিদটি আরও সহজলভ্য হবে।
ইসলামী ইতিহাসে কিবলাতাইন মসজিদের রয়েছে বিশেষ মর্যাদা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) একবার এই মসজিদে নামাজরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হন, যার মাধ্যমে মুসলমানদের কুদসের বায়তুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে মক্কার কাবা শরিফের দিকে মুখ করে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়।
এই গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিতে মসজিদটির নাম রাখা হয় ‘মসজিদে কিবলাতাইন’ বা ‘দুই কিবলার মসজিদ’। মসজিদের ভেতরে বর্তমান কিবলা ও পূর্ববর্তী কিবলার দিক চিহ্নিত করা আছে, যা মুসল্লিদের সহজেই অতীত ইতিহাসের স্মৃতি মনে করিয়ে দেয়।
মদিনার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে কিবলাতাইন মসজিদ প্রতিবছর লাখো ওমরাহ ও হজযাত্রীসহ বিশ্বজুড়ে মুসলমানদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নতুন এই উদ্যোগের ফলে যে কোনো সময় এই পবিত্র স্থানে ইবাদতের সুযোগ পেয়ে মুসলমানদের জন্য এটি হবে এক বিশেষ অভিজ্ঞতা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ