ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
গণভোট নিয়ে যা জানালেন শায়েখ আহমদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিহাসের এই নতুন অধ্যায়ের দুয়ারে দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল উত্তেজনা ও আগ্রহের সঙ্গে ভোটের অপেক্ষায় রয়েছে।
নির্বাচনের ঠিক এক দিন আগে শায়খ আহমাদুল্লাহ ফেসবুকে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেন। বুধবার তিনি স্ট্যাটাসে বলেন, ‘ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’র পক্ষে।’ তিনি আরও দাবি করেন, সংস্কার প্রয়োগের সময় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে অক্ষুন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয় মূল্যবোধ অক্ষুন্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।’
আগামীকাল দেশের ২৯৯টি আসনে ভোট শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন; সাদা ব্যালট সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালট গণভোটের জন্য ব্যবহৃত হবে, যেখানে হ্যাঁ বা না ভোট দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এনসিসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ৩ ও ৪ অক্টোবর পর্যন্ত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়