ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডিতে ৩য়–৪র্থ শ্রেণির কর্মচারীদের অন্তর্ভুক্তির দাবি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। মঙ্গলবার (৭ অক্টোবর) সংগঠনটি এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার কাছে একটি লিখিত আবেদন পেশ করেছে।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাফর আলীর সই করা আবেদনে বলা হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয় ২০১৩ সালে 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা ২০১২' প্রণয়ন করেছিল। ওই বিধিমালা অবিলম্বে কার্যকর করার কথা থাকলেও এক যুগ পেরিয়ে গেলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
আবেদনে আরও উল্লেখ করা হয় যে, বিধিমালার তফসিল-২-এর ক, খ ও গ অংশে সুস্পষ্টভাবে বলা আছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত থাকবেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিধানটি এখনো বাস্তবায়ন করা হয়নি।
সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় বেশ কিছু প্রশংসনীয় সংস্কার করেছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দ্রুত চাকরি বিধিমালা ২০১২ বাস্তবায়ন করে পরিচালনা পর্ষদে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্তির ব্যবস্থা করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী