ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পতনের বাজারেও লেনদেনে উজ্জ্বল ১১ খাতের শেয়ার
নিজস্ব প্রতিবেদক : টানা তিন কার্যদিবস সূচক বৃদ্ধির পর আজ সোমবার (০৬ অক্টোবর) দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। তবে এদিন সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১১৭ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আর এই লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ছিল ১১ খাতের শেয়ার। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- ওষুধ ও রসায়ন, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, বিবিধ, তথ্য প্রযুক্তি, কাগজ ও প্রকাশনা, টেলিকমিউনিকেশন, চামড়া, মিউচ্যুয়াল ফান্ড, পাট, সিমেন্ট এবং সিরামিকস। আজ এসব খাতে ৪০৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৪৪.৭৯ শতাংশ।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে আজ ৭৯ কোটি ২০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১১.০৪ শতাংশ। আর আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৮ কোটি ৩০ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। আজ খাতটিতে ৬৬ কোটি ৩০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৯.২৪ শতাংশ। আর আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৯ কোটি ৬১ লাখ টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। খাতটিতে আজ ৫৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৮.২৯ শতাংশ। আর আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫ কোটি ৯৫ লাখ টাকার।
অন্য খাতগুলোর মধ্যে- বিবিধ খাতে ৫৩ কোটি ৮০ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ৩৫ কোটি ৬০ লাখ টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ৩৪ কোটি ৬০ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ৩১ কোটি ৮৩ লাখ টাকা, চামড়া খাতে ১৫ কোটি ৪৮ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৩ কোটি ৪ লাখ টাকা, পাট খাতে ৬ কোটি ৩৯ লাখ টাকা, সিমেন্ট খাতে ৬ কোটি ১০ লাখ টাকা এবং সিরামিকস খাতে ৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি