ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সঙ্গীতকে বিদায় বলছেন তাহসান, জানালেন সরে দাঁড়ানোর কারণ
নিজস্ব প্রতিবেদক :জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান সঙ্গীতজগত থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি রাজধানীতে একটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের ইভেন্টে অংশ নিয়ে এমনটাই জানালেন তিনি। ওই অনুষ্ঠানে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন এবং শ্রোতাদের জন্য কিছু গানও পরিবেশন করেন। এরপরই অনেকের মনে প্রশ্ন ওঠে— এটাই কি তবে তাহসানের শেষ মঞ্চ পারফরম্যান্স?
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক তাহসানকে সরাসরি প্রশ্ন করেন, তিনি কি সত্যিই গান ছেড়ে দিচ্ছেন? ভক্তদের হৃদয় ভেঙে দেওয়া এই সিদ্ধান্ত কি চূড়ান্ত? উত্তরে তাহসান জানান, এটি হয়তো পুরোপুরি বলার মতো সঠিক মঞ্চ নয়, কারণ মঞ্চে বলা কথাগুলো অনেক সময় খণ্ডিতভাবে প্রচার হয় এবং ভুল ব্যাখ্যা তৈরি হয়। তবে কিছুটা ব্যাখ্যা তিনি দেন নিজের সিদ্ধান্তের পেছনের ভাবনার।
তাহসান বলেন, “অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন, একজন সঙ্গীতশিল্পীর মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুবই সীমিত। তখন আমি কর্পোরেট চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজে নেমেছিলাম। ভাইয়ের কথাগুলো তখন অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম— হয়তো আর্টিস্টের সময় কম হতে পারে, কিন্তু শিল্প থেকে তৈরি আর্ট তার বিদায়ের পরও টিকে থাকে।”
তিনি আরও বলেন, “আমি যতদিন মানুষের ভালোবাসার শিখরে থাকতে পারব, ততদিনই কাজ করতে চাই। কারণ এই ক্যারিয়ারে অবসরের ঘোষণা আসে না, বরং মানুষ একসময় ভুলে যায়। তাই সেই ভুলে যাওয়ার কষ্ট পাওয়ার আগে ভালোবাসার জায়গা থেকে বিদায় নেওয়াই শ্রেয় মনে করছি।”
তাহসানের এই বক্তব্যে স্পষ্ট, সঙ্গীত থেকে তার সরে আসার সিদ্ধান্ত আবেগের নয়, বরং সুপরিকল্পিত ও পরিপক্ব চিন্তার ফসল। যদিও চূড়ান্তভাবে তিনি কবে বিদায় নেবেন, সে সময়সীমা নির্দিষ্ট করে বলেননি। তবে ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক আবেগঘন খবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)