ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শান্তি আলোচনায় বসছে হামাস-ইসরাইল, আশাবাদী ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনায় অগ্রগতি আনতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরে অবস্থানরত হামাস ও ইসরাইলি প্রতিনিধিদের উদ্দেশে স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলোচনার প্রক্রিয়া ইতিবাচক পথে এগোচ্ছে এবং তা দ্রুত চূড়ান্ত করার সময় এসেছে।
ট্রাম্প জানান, হামাসের সঙ্গে তাঁর আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি লিখেন, “গত সপ্তাহান্তে আরব, মুসলিম ও অন্যান্য অনেক দেশ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে একযোগে কাজ করেছে। এসব প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে বহুল প্রত্যাশিত শান্তির দ্বার খুলে দিতে পারে।”
তিনি আরও জানান, আলোচনার প্রথম ধাপ প্রায় শেষের পথে। “চূড়ান্ত বিষয়গুলো ঠিক করতে সোমবার মিশরে আবার বৈঠকে বসবে কৌশলগত দলগুলো,” বলেন ট্রাম্প। “আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে। নিজের শান্তি পরিকল্পনা নিয়ে তিনি মন্তব্য করেন, “আমাদের নমনীয়তার দরকার নেই, কারণ সবাই এতে সম্মত হয়েছে। তবে কিছু বিষয় পরিবর্তন হতে পারে—এটাই স্বাভাবিক।”
ট্রাম্পের ভাষায়, “এটি শুধু ইসরাইল নয়, পুরো আরব ও মুসলিম বিশ্বসহ বিশ্বের জন্যই এক ঐতিহাসিক শান্তিচুক্তি হতে পারে।”
তবে তাঁর এই শান্তির আহ্বানের মধ্যেই গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি ও আশপাশের এলাকায় বোমা বর্ষণ করে দখলদার বাহিনী। এতে অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু