ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সবুজ ঝলমলে বাজারের সূচনা, তবে বিনিয়োগে মন্দা হাওয়া
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক পতন কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাজার। গত সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবসেই সূচক বেড়েছে। গত সপ্তাহের প্রথম দিনে সূচক কমেছিল প্রায় ৩৫ পয়েন্ট। পরবর্তী দুই কার্যদিবসে প্রায় ৩৬ পয়েন্ট বাড়ে। সেই ধারাবাহিকতায় আজ (০৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ টানা ৩ কার্যদিবসে ডিএসইর সূচক বেড়েছে প্রায় ৬৭ পয়েন্ট। তবে আজ সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। আজ সূচকে ভালো উত্থান থাকলে ধারাবাহিক পতনের লোকসান কাটিয়ে মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখায় লেনদেন কমে গেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৭.৬৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৪.০২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯২.৫৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৩টির দর বেড়েছে, ১৪৭টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৮০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৭৭ কোটি ৫২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
এদিন সিএসইতে ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৯.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪০.৫০ পয়েন্ট বেড়েছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের