ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্লোটিলার শেষ নৌযানও ইসরায়েলের দখলে
আন্তর্জাতিক: যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল লাইভস্ট্রিমে দেখা গেছে, ইসরায়েলি কমান্ডোরা পোল্যান্ডের পতাকাবাহী ‘ম্যারিনেট’ নৌযানটিতে প্রবেশ করে তা দখল করেছে। এই জাহাজে ছয়জন ক্রু ছিলেন। শুরুতে ৪৪টি নৌযানের এই বহরের শেষ সক্রিয় জাহাজ ছিল এটি।
এর আগে ইসরায়েলি নৌবাহিনী গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা সব নৌযানকে ধীরে ধীরে আটক করে। প্রায় ৫০০ মানবাধিকারকর্মী আটক হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল, যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা অবরোধ ভাঙার চেষ্টা করলে ‘ম্যারিনেট’সহ সব নৌযানকে আটক করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল