ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজার মিষ্টি নাড়ু বানানোর কৌশল
নিজস্ব প্রতিবেদক :দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারে বিভিন্ন ধরনের মিষ্টির আয়োজন হয়। তার মধ্যে সহজ, তবে খেতে দারুণ মজাদার মিষ্টি হলো নাড়ু। এটি আগে থেকেই বানিয়ে রাখা যায়, আবার অতিথি আপ্যায়নের সময়ও তৈরি করা যায়। তবে অনেক সময় নাড়ু শক্ত হয়ে যায়, যা সঠিক উপকরণ ও রান্নার পদ্ধতি না মানার ফল।
নরম ও স্বাদে ভরপুর নাড়ু বানানোর জন্য প্রথমে কড়াইয়ে গুড় ও পানি দিন। গুড় গলে গেলে ছেঁকে নিন যাতে ময়লা বের হয়ে যায়। এরপর গুড়ের রস কম আঁচে ফোটান এবং আঙুলে সামান্য ফোঁটা দিয়ে পরীক্ষা করুন—আলগা আঠালো হলে সেটি সঠিক সময়। এরপর কোরানো নারকেল গুড়ের মধ্যে দিয়ে ধীরে নাড়তে থাকুন। নারকেল-গুড় মিশ্রণ কড়াইয়ের তলা ছাড়তে শুরু করলে এতে এলাচ গুঁড়া ও সামান্য ঘি দিয়ে নরম অবস্থায় হাতের তালুতে গোল করে নাড়ু তৈরি করুন।
মনে রাখবেন, শুকনা নারকেলে নাড়ু শক্ত হয়ে যায়, তাই তাজা কোরানো নারকেল ব্যবহার করা উত্তম। গুড় ফোটানোর সময় বেশি নাড়াচাড়া করবেন না। মিশ্রণ আঠালো হলেও শক্ত না হলে নামাতে হবে। চাইলে কিশমিশ, কাজু বা বাদাম কুচি মিশিয়ে স্বাদ ও পুষ্টিগুণ বাড়ানো যায়। সংরক্ষণে এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করলে নাড়ু অনেক দিন নরম থাকবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত