ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ইস'রায়েলের বাধা সত্ত্বেও গা'জার পথে ত্রাণবাহী নৌবহর
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার দিকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, যদিও ইসরায়েলি সেনারা তাদের পথ আটকাচ্ছে। বর্তমানে এই নৌবহর উপতক্যাটি থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জানিয়েছে, বুধবার রাতে ভূমধ্যসাগরে তাদের নৌবহরের অন্তত আটটি নৌকা ইসরায়েলি বাহিনী থামিয়েছে। আটককৃত নৌকাগুলোর মধ্যে রয়েছে—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা এবং গ্রান্ডি ব্লু। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১৩টি নৌকা আটক করা হয়েছে।
আটক হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেটা এবং অন্যান্য যাত্রীরা নিরাপদে আছেন এবং তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে।
নৌবহরে মোট ৪০টির বেশি বেসামরিক নৌকা রয়েছে, যেখানে ৪৪টির বেশি দেশের প্রায় ৫০০ জন মানুষ অংশ নিচ্ছেন। এদের মধ্যে আছেন আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা। নৌবহরের প্রথম যাত্রা শুরু হয়েছিল ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরে তিউনিসিয়া, ইতালির সিসিলি এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও নৌকা যুক্ত হয়েছে।
ইসরাইল দাবি করে বহরের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে, তবে এখনও কোনো প্রমাণ দেখানো হয়নি। যদি কোনো বাধা না আসে, নৌবহরটি আজ (বৃহস্পতিবার) সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ