ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়ে যাচ্ছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ভার্চুয়ালি কানাডা থেকে যুক্ত হয়ে জানান, “আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”
পারিবারিক সূত্রে জানা গেছে, বছরের শুরু থেকে ইলিয়াস কাঞ্চন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কথা বলতে গিয়ে আটকে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার মতো লক্ষণ দেখা দেয়। ৯ এপ্রিল ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে এমআরআই পরীক্ষা করা হলে ব্রেনে টিউমার ধরা পড়ে।
জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীর অংশে গুরুত্বপূর্ণ নার্ভ সংলগ্ন হওয়ায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ। ফলে পারিবারিক সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।
লন্ডনে হারলি স্ট্রিট ক্লিনিকে প্রথম চিকিৎসা শুরু হলেও, গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। তবে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকেরা টিউমারের একটি অংশ অপসারণ করে বাকি অংশ ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়া হবে, যা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে। এরপর চার সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর সবকিছু ভালো থাকলে দেশে ফেরার অনুমতি দেয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)