ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজামুখী ফ্লোটিলার জাহাজে হামলার পরিকল্পনা ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোর একটি অংশ আটক এবং বাকিগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল।
বুধবার (১ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪০টি জাহাজে করে বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মীরা ত্রাণ সামগ্রী নিয়ে গাজার দিকে অগ্রসর হচ্ছেন। জাহাজগুলো আটকাতে ইসরায়েলি নৌবাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং হামলা চালিয়ে জাহাজ জব্দের পরিকল্পনাও করেছে।
এমন পরিস্থিতিতে সম্ভাব্য হতাহতের আশঙ্কা থেকে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল।
ইয়েনেতের খবরে আরও জানানো হয়, ফ্লোটিলা যখন গাজার কাছাকাছি পৌঁছাবে, তখন ইসরায়েলি নৌবাহিনীর এলিট ইউনিট সায়েতেত ১৩ জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেবে। এ সময় পুরো নৌবাহিনী অভিযানে অংশ নেবে। অধিকারকর্মীদের আটক করে প্রথমে আসোদ বন্দরে নিয়ে যাওয়া হবে, পরে তাদের কেতজিয়োত কারাগারে পাঠানো হবে। নির্দেশনা মেনে চললে বিদেশি কর্মীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, তবে অমান্যকারীরা কারাগারেই থাকবেন।
এছাড়া আটক করা জাহাজগুলোর কিছু আসোদ বন্দরে নিয়ে যাওয়া হবে, বাকিগুলো সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফ্লোটিলায় থাকা অধিকারকর্মীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি নৌ সেনারা যেকোনো সময় হামলা চালাতে পারে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাহাজগুলো বর্তমানে গাজা উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক