ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
"হিরো আলমকে পরিকল্পিত হামলা করা হয়েছে"
বিনোদন ডেস্ক: ঢাকার আফতাবনগরে গত রাতের ঘটনায় স্থানীয় কণ্ঠশিল্পী হিরো আলমকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয় বলে দাবি করেছেন তার স্ত্রী রিয়া মনি। মঙ্গলবার দুপুরে তিনি সংবাদমাধ্যমকে জানান, “যেভাবে হিরো আলমকে পিটানো হয়েছে, তাতে আরও একটু হলে তিনি মারা যেতেন। হামলাকারীরা তখন কিছু লোকের উপস্থিতির কারণে পালিয়ে গেছে।”
ঘটনা গত সোমবার রাতে ঘটে। আফতাবনগরের এম ব্লক এলাকায় হিরো আলমকে একদল দুর্বৃত্ত গুরুতরভাবে আহত করে। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অফিসিয়াল ফেসবুক পেজেও রাত সোয়া ১০টার দিকে এই হামলার খবর প্রকাশ করা হয়।
রিয়া মনি জানিয়েছেন, সরকারি হাসপাতালে রেফার হওয়ার পর হিরো আলমকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “হিরো আলম হাঁটতে গিয়েছিল আফতাবনগরে। হঠাৎ লোহার ব্রিজের দিকে যাওয়ার সময় তাকে ধরে নেয়া হয়। তার দুই হাতে কোপ, মাথায় ফাটল এবং বুকের মধ্যে আঘাত রয়েছে। নিশ্চিতভাবেই এটা পূর্ব শত্রুতার জের।”
বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, “আমরা গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত করার চেষ্টা চলছে। সঠিক তথ্য এখনও হাতে নেই।”
রিয়া মনি আরও ইঙ্গিত দিয়েছেন, হিরো আলমের ওপর হামলার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। ভিডিওবার্তায় তিনি বলেন, “কেন তাকে হামলার শিকার হতে হলো? আমরা রাজনীতি করি না। এই হামলার মানে কী?”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হিরো আলম হাসপাতালে শুয়ে আছেন, তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। টি-শার্ট ছেঁড়া এবং বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাকে অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত