ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
ডেঙ্গুতে আবারো প্রাণহানি, মোট মৃত্যু ১৯৫ ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক :দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগে একজন করে তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। একই সময়ে নতুন করে ৭৩৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভর্তিকৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৩ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ২৯ জনের, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ অবস্থাকে অত্যন্ত উদ্বেগজনক বলছেন এবং মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার