ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৩০০ স্কুলে বোমা হুমকি: কাঁপছে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে একযোগে ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামে পরিচিত একটি গোষ্ঠী।
রোববার ভোর ৬টা ৮ মিনিটে ইমেইলে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে রয়েছে দ্বারকার সিআরপিএফ পাবলিক স্কুল ও কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়সহ নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান। একইসঙ্গে বেশ কয়েকটি বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করা হয়েছে।
ইমেইলবার্তায় বলা হয়, “আমি সন্ত্রাসী সংগঠন ‘টেরোরাইজার্স ১১১’-এর শীর্ষ নেতা। এই পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। আপনাদের স্কুল ভবনে বোমা বসানো আছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেন, তবে রক্তের বন্যা বয়ে যাবে।”
হুমকিদাতা নিজের পরিচয়ে আরও লেখে, “আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। আমি অসীম, মন্দের সন্তান, ঘৃণার প্রতীক।”
এ ঘটনার পরপরই দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ৩০০-রও বেশি স্কুলে তল্লাশি চালায়। তবে কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত