ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
৩০ বছর পর স্বপ্ন বুনছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটি কেবল কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। দীর্ঘ ৩০ বছরের প্রতীক্ষার পর প্রথমবারের মতো কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ডিভিডেন্ডের স্বাদ পাচ্ছেন। এই ঘোষণার সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার আলো দেখা দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৮ পয়সা। প্রকৃতপক্ষে গত ৩০ বছরই কোম্পানিটি লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। কারণ কোম্পানিটির উৎপাদন বন্ধ ছিল। নিজস্ব কিছু সম্পদ ভাড়া দিয়ে কোম্পানিটি পরিচালিত হচ্ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সর্বশেষ ২০২৪ সালের ২১ মার্চ সরজমিনে কোম্পানিটি পরিদর্শন করে জানিয়েছিল, কোম্পানির উৎপাদন পুরোপুরি বন্ধ এবং এটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এরপর কোম্পানিটি সম্পত্তি ভাড়ার একটি খবর ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে।
তবে ৩০ বছর পর কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণা শেয়ারহোল্ডারদেরে আশার আলো দেখাতে শুরু করেছে কোম্পানিটি। এবারের ডিভিডেন্ড ঘোষণা একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কোম্পানি যদি ধারাবাহিকভাবে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে এবং শেয়ারহোল্ডারদের নিয়মিত লভ্যাংশ দিতে পারে, তবে ভবিষ্যতে আরও শক্তিশালী বাজার সুনামের অধিকারী হবে।
বিনিয়োগকারীদের জন্য মূল বার্তা হলো, দীর্ঘ ৩০ বছরের অপেক্ষা শেষ হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এখন তাদের মনোযোগ থাকবে কোম্পানির পরবর্তী আর্থিক ফলাফল ও বাজারে শেয়ারের গতিশীলতার ওপর। যদি কোম্পানি ধারাবাহিকভাবে মুনাফা ও ডিভিডেন্ড দিতে পারে, তবে বিনিয়োগকারীরা ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখাবেন এবং বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।
মোটকথা, দুলামিয়া কটনের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার মাধ্যমে শেয়ারহোল্ডাররা প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী অপেক্ষার ফল পেয়েছে। এটি কোম্পানির প্রতি আস্থা ও দায়বদ্ধতার প্রতিফলন এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগকারীদের আশা জাগিয়েছে। কোম্পানিটি বিএনপির এক শীর্ষ নেতার পারিবারিক প্রতিষ্ঠান বলে জানা গেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা