ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির জমকালো আয়োজন
নিজস্ব প্রতিবেদক: পর্তুগালের ঐতিহ্যবাহী ও সংস্কৃতিমণ্ডিত নগরী পোর্তো প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিল। নতুন নেতৃত্বের অভিষেক আর প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন ঘিরে সেখানে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নবগঠিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য বাংলা মেলা।
২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার প্রধান লায়লা মুনতাজেরী দিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, তরুণ ব্যবসায়ী ইমন আহমেদসহ আরও অনেকে।
এ আয়োজনে শাহ্ আলম কাজলকে সভাপতি, আবদুল আলিমকে সাধারণ সম্পাদক এবং মোশাররফ হোসেন কিরনকে প্রধান উপদেষ্টা করে ৬৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অতিথিরা একে একে ফুল দিয়ে নবনির্বাচিতদের বরণ করে নেন।
অভিষেক শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা পরিবেশনা করার পাশাপাশি লন্ডন থেকে আগত অতিথি শিল্পীরাও অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আবু সালেহ ঈমন, প্রচার সম্পাদক আরাফাত হোসেনসহ শরীফুল ইসলাম, শাহ জামাল আজাদ, আবুল কালাম আজাদ, মনির হোসেন, মোহাম্মদ আলম টিপু, বেলাল হোসেন, শহীদ মাস্টার, দেলোয়ার হোসেন, মাসুম রহমান, ইমন সাহা, আরাফাত রহমান, সাইফুল ইসলাম ও আল-মামুন সরকারসহ আরও অনেকে।
বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত এই অভিষেক ও বাংলা মেলা প্রবাস জীবনে নতুন উদ্দীপনা এনে দিয়েছে, পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনকে করেছে আরও দৃঢ়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ