ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলো জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ, যা তেহরানকে অস্বস্তিতে ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই পদক্ষেপের নেতৃত্ব দিয়েছে এবং তেহরানকে সতর্ক করেছে, যেকোনো ভুল পদক্ষেপে “কড়া প্রতিক্রিয়া” দেখাতে পারে।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। যদিও তেহরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়েছে, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপের স্থানীয় সময় রাত ৮টায় পুনর্বহাল করা হয়। ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, ইরান এবং অন্যান্য সব দেশকে এসব প্রস্তাব মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেন, “ইরানের পরমাণু ইস্যুর টেকসই সমাধান কেবল কূটনীতি ও আলোচনার মাধ্যমে সম্ভব।”
তেহরানের প্রতিক্রিয়া
ইরান সতর্ক করেছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তারা কড়া প্রতিক্রিয়া জানাবে। এর আগে ইরান ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান এনপিটিতে থাকা থেকে বের হওয়ার কোনও ইচ্ছা রাখে না।
রাশিয়াও নিষেধাজ্ঞা পুনর্বহালকে অবৈধ বলে অভিহিত করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এটি কার্যকর করা সম্ভব নয় এবং জাতিসংঘ মহাসচিবকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছেন।
ইউরোপীয় শক্তিগুলো ইরানকে পরমাণু পরিদর্শকদের জন্য প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়া, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। শর্তগুলো পূরণ হলে নিষেধাজ্ঞা ছয় মাস পর্যন্ত স্থগিত রাখা যেতে পারে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, “কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনা চালিয়ে যাব। নিষেধাজ্ঞা পুনর্বহাল কূটনীতির অবসান নয়। ইরানকে চুক্তিতে ফিরতে হবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)