ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ভোটে প্রবাসীদের ব্যাপক সাড়া, পৌঁছেছে ১০ লাখ ব্যালট
নিজস্ব প্রতিবেদক: আগামীকালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকযোগে ভোটদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া মিলেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসী এবং দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদের পাঠানো ১০ লাখেরও বেশি পূর্ণাঙ্গ ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হালনাগাদ চিত্র প্রকাশ করেছে কমিশন।
ইসির তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন। এর মধ্যে ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। প্রবাস থেকে পাঠানো ব্যালটগুলোর মধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে, যার ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে নিয়েছেন।
দেশের ভেতরে যারা কর্মস্থল বা অন্য কারণে সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য চালু হওয়া ‘ইনল্যান্ড কন্টিনজেন্ট পোস্টাল ভোট’ কার্যক্রমেও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তথ্যমতে, দেশের ভেতরে ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন ভোটার তাদের ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৬ লাখ ১৩ হাজার ৫১০টি ব্যালট ডাকবাক্সে জমা পড়েছে এবং ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে।
সব মিলিয়ে প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ১০ লাখ ১ হাজার ৬৯৬টি পোস্টাল ব্যালট এখন রিটার্নিং কর্মকর্তাদের হেফাজতে রয়েছে। এই বিশাল সংখ্যক ভোটারের অংশগ্রহণ ডিজিটাল পদ্ধতিতে ভোটদানের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল মূল ভোটগ্রহণের পর এই পোস্টাল ব্যালটগুলো সাধারণ ভোটের সাথে একীভূত করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)