×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

‘৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে মিসকোট করা হয়েছে’

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৯:৩৮:০৬

‘৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে মিসকোট করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ অর্থ সংক্রান্ত অপতথ্য নিয়ে প্রকাশ্যভাবে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার বিষয়ে আমি কোনো অনুমতি বা ব্যাখ্যা দিইনি। এই ধরনের বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত দুঃখজনক।

সচিব আরও বলেন, ‘আমাকে কোট করে বলা হচ্ছে যে আমি নাকি বলেছি, ৫ কোটি টাকা নিয়ে যাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। এটি বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই। আমি এমনটি কখনও বলিনি। আমাকে মিসকোট করা হয়েছে।’

তিনি জানান, যারা অর্থ ইন্টারসেপ্ট (আটক) করেছেন, তারা টাকার উৎস, পরিমাণ এবং উদ্দেশ্য যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। ‘আমি কি কোনো অধিকারে টাকার ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেব?’— প্রশ্ন রেখে তিনি অপতথ্য ছড়ানোর সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানান।

এর আগে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই। তবে টাকার উৎস ও বৈধ ব্যবহারের খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজন হলে ৫ কোটি টাকা বহন করতেও কোনো সমস্যা নেই।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত