ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সব শ্রেণি ও পেশার ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি এক বাণীতে বলেন, এই গণভোট ও নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এটি শুধুমাত্র সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং জনগণের সার্বভৌম ইচ্ছা ও দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার প্রতিফলন।
প্রফেসর ইউনূস আরও বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এই নির্বাচন সেই আকাঙ্ক্ষার প্রাতিষ্ঠানিক চূড়ান্ত বহিঃপ্রকাশ।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা সম্পর্কে স্পষ্ট মতামত জানাবে এবং নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দায়বদ্ধ জনপ্রতিনিধি নির্বাচন করবে। এভাবে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন। সেই সঙ্গে অনেক পূর্ণবয়স্ক নাগরিকও দীর্ঘদিন ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তাই এই নির্বাচন যেন সকল ভোটারের কাছে আনন্দময়, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। তাই প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীদের সংযম, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রফেসর ইউনূস মনে করিয়ে দেন, গণতন্ত্রের এই ঐতিহাসিক অভিযাত্রায় ভোটারদের সক্রিয় অংশগ্রহণই শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ