ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বিমানবন্দরে আটক জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ নগদ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১ (করোনারি কেয়ার ইউনিট) এ চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রমেক হাসপাতালের সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বেলাল উদ্দিনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল নয় এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
অসুস্থ জামায়াত নেতার বিষয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হার্টবিট ওঠানামা করছে। ইতোমধ্যে ইসিজি করা হয়েছে এবং সেখানে সমস্যা ধরা পড়েছে। ইকোসহ আরও কিছু রক্ত পরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্টগুলো আসার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা যাবে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত নন।”
এর আগে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল মান্নানকে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন তাঁর ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা বললেও গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ চলাকালেই তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। বেলাল উদ্দিনের দাবি, তিনি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত এবং এই টাকা ব্যবসায়িক প্রয়োজনেই ঢাকা থেকে নিয়ে আসছিলেন। পুলিশ তাঁর এই দাবি খতিয়ে দেখছে।
এদিকে এই ঘটনাকে ‘ষড়যন্ত্র’ ও ‘মানসিক নির্যাতন’ হিসেবে অভিহিত করেছে জামায়াতে ইসলামী। রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বলেন, “বেলাল উদ্দিন একজন বয়োবৃদ্ধ মানুষ এবং হার্টের রোগী। তিনি নিয়ম মেনেই টাকা নিয়ে আসছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে তাকে মানসিকভাবে হেনস্তা ও টর্চার করা হয়েছে, যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। নির্বাচনের আগে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষে এই নাটক সাজানো হয়েছে।”
উল্লেখ্য, বেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ের সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং জেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা। নির্বাচনের মাত্র এক দিন আগে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার এবং নেতার অসুস্থতার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)