ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জেনে নিন কীভাবে চিহ্নিত হয় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, রাজধানীতে কতটি?
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদেশে মোট ৪২ হাজারের বেশি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তবে এর মধ্যে প্রায় ৪০ শতাংশের বেশি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার চিত্র সবচেয়ে বেশি উদ্বেগজনক; এখানে প্রায় ৭৫ শতাংশ ভোটকেন্দ্রই রয়েছে ঝুঁকির তালিকায়।
যেভাবে চিহ্নিত হয় ঝুঁকিপূর্ণ কেন্দ্র:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, কোনো ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা করা হয়। প্রথমত, অতীতে যেসব কেন্দ্রে নির্বাচনি সহিংসতা, কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের রেকর্ড রয়েছে, সেগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ ধরা হয়। দ্বিতীয়ত, ভৌগোলিক অবস্থান—যেমন পার্বত্য এলাকা, দুর্গম চরাঞ্চল বা সীমান্তবর্তী কেন্দ্র যেখানে যাতায়াত ব্যবস্থা কঠিন। এছাড়া কোনো প্রভাবশালী প্রার্থী বা রাজনৈতিক নেতার বাড়ির পাশে থাকা কেন্দ্র এবং সীমানা প্রাচীরবিহীন দুর্বল অবকাঠামোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এই তালিকায় রাখা হয়।
রাজধানীর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের পরিসংখ্যান:
পুলিশের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫টি সংসদীয় আসনে মোট ২ হাজার ১৩১টি কেন্দ্রের মধ্যে ১ হাজার ৬১৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ রাজধানীর প্রতি ৪টি কেন্দ্রের মধ্যে ৩টিই ঝুঁকির আওতায় রয়েছে।
আসনভিত্তিক চিত্র:
ঢাকা-১৮ আসনে সবচেয়ে বেশি ১৮৯টি কেন্দ্র (মোট ২১৮টির মধ্যে) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যান্য আসনের চিত্র নিম্নরূপ:
ঢাকা-৫: ১৫০টির মধ্যে ১৩৬টি।
ঢাকা-৯: ১৬৯টির মধ্যে ১৩০টি।
ঢাকা-১১: ১৬২টির মধ্যে ১২৮টি।
ঢাকা-১৪: ১৫৩টির মধ্যে ১২৪টি।
ঢাকা-৭: ১৬৪টির মধ্যে ১১৮টি।
ঢাকা-১৩: ১৩৮টির মধ্যে ১১০টি।
ঢাকা-৪: ১১৫টির মধ্যে ৯৩টি।
ঢাকা-১০: ১৩৬টির মধ্যে ৯০টি।
ঢাকা-৮: ১০৮টির মধ্যে ৮৭টি।
ঢাকা বিভাগীয় কমিশনারের দপ্তর জানিয়েছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া অধিকাংশ গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)