ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

বিমানবন্দরে জামায়াতের আমিরের কাছে কত টাকা ছিল, জানাল পরিচালক 

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৮:২৮:৩৫

বিমানবন্দরে জামায়াতের আমিরের কাছে কত টাকা ছিল, জানাল পরিচালক 

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইউএস-বাংলার একটি ফ্লাইটে করে ঢাকা থেকে সৈয়দপুর পৌঁছানোর পর তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে তার কাছে ৫০ লাখ টাকা থাকার কথা জানা গেলেও পরে গণনা শেষে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া টাকা গণনা করে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।"

বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য:

তবে বিমানের অভ্যন্তরীণ রুটে টাকা বহন নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। তিনি সাংবাদিকদের জানান, "অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের ক্ষেত্রে যেকোনো পরিমাণ অর্থ বহনে আইনি কোনো সীমাবদ্ধতা নেই। সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থের বিষয়ে তিনি শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে আগেই জানিয়েছিলেন এবং কর্তৃপক্ষ তাতে অনাপত্তিপত্র (NOC) প্রদান করেছিল।"

জামায়াতে ইসলামীর প্রতিবাদ:

এদিকে জেলা আমিরের আটকের বিষয়টিকে ‘নাটক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "বেলাল উদ্দিন প্রধান তার ব্যক্তিগত ব্যবসার টাকা বহন করছিলেন। ঢাকা বিমানবন্দরে তাকে নিরাপত্তা কর্মকর্তারা অনাপত্তিপত্রও দিয়েছিলেন। সেই বৈধ কাগজ সঙ্গে থাকার পরও তাকে সৈয়দপুরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক ও হেনস্থা করা হয়েছে। এটি স্রেফ একটি নাটক সাজানো হয়েছে।"

জিজ্ঞাসাবাদে আটক বেলাল উদ্দিন প্রধান জানিয়েছেন, তিনি ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের শিক্ষক এবং তার একটি গার্মেন্টস ব্যবসা রয়েছে। উদ্ধার হওয়া টাকাগুলো তার ব্যবসার। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এই অভিযান চালানো হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৩৩ টাকা... বিস্তারিত