ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনী নিরাপত্তায় ফাঁক, ভোটকেন্দ্রের ৪টি সিসি ক্যামেরা চুরি
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রংপুরের তারাগঞ্জ উপজেলার দুটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় কেন্দ্র দুটি থেকে মোট চারটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
সিসি ক্যামেরা চুরি হওয়া কেন্দ্র দুটি হলো— কুর্শা ইউনিয়নের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, "আজ সকালে বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। চুরি হওয়া জায়গায় নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্বাচনি নিরাপত্তা বিঘ্নিত না হয়।"
বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এই আসনে মূল লড়াইয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ) এবং জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল (লাঙ্গল)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেএসডির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রংপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে ৩ হাজার ১১৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার ১৩৭টি কেন্দ্রের ৮০১টি বুথে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগ মুহূর্তে সিসি ক্যামেরা চুরির ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও প্রশাসন কঠোর নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার