ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপির শীর্ষ নেতারা কে কোন কেন্দ্রে ভোট দেবেন?
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে এই মাহেন্দ্রক্ষণ। সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে বড় কৌতূহল তৈরি হয়েছে—বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিএনপির শীর্ষ নেতাদের ভোট দেওয়ার সম্ভাব্য কেন্দ্রের তালিকা নিশ্চিত করেছেন।
তারেক রহমান: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমান রাজধানী গুলশান-২ নম্বর এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
স্থায়ী কমিটির সদস্যদের ভোট দেওয়ার স্থান:
বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের ভোট দেওয়ার কেন্দ্রগুলো হলো:
ড. খন্দকার মোশাররফ হোসেন: গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা।
মির্জা আব্বাস: মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, শাহজাহানপুর, ঢাকা।
গয়েশ্বর চন্দ্র রায়: আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা।
ড. আব্দুল মঈন খান: চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশ, নরসিংদী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী: মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম।
সালাহউদ্দিন আহমদ: সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট, পেকুয়া, কক্সবাজার।
ইকবাল হাসান মাহমুদ টুকু: সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, সিরাজগঞ্জ।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ: আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন: মতিহারা সরকারি হাইস্কুল, নবাবগঞ্জ, দিনাজপুর।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী—এমন প্রত্যাশা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেভিওয়েট প্রার্থীদের ভোট প্রদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়ল সোনার দাম, ভরি কত?
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা