ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনের দিন নেটওয়ার্কে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগের জন্য মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজধানী ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ভোটাররা প্রিয়জনদের সঙ্গে ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ছুটছেন। তবে যাত্রার সময় বিভিন্ন স্থান থেকে মোবাইল কল বিভ্রাট ও বারবার কল কেটে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ মানের নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে ‘স্পেশাল সাপোর্ট টিম’।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নেটওয়ার্কে কোনো বাধা বা জ্যামার ব্যবহার করা হবে না। ভোটের তথ্য আদান-প্রদানে পুলিশ ও আনসার আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন, তাই নেটওয়ার্ক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রাখা হচ্ছে।
দেশের শীর্ষ মোবাইল অপারেটররাও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত সমাধানের জন্য বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করা হয়েছে।
রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক মনিটরিং ও ব্যাকআপ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানও নিশ্চিত করেছেন, বিটিআরসি ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক অপটিমাইজেশন সম্পন্ন হয়েছে।
মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্যও ভোটারদের কোনো সমস্যা হবে না। আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, নির্বাচনের সময় অধিক জনবল নিয়োগ দেওয়া হয়েছে যাতে কোনো এলাকায় গতি কমে না বা সংযোগ বিচ্ছিন্ন না হয়।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, ব্রডব্যান্ড ব্যবসায়ীরা আগামী দুই দিন বিশেষ সতর্ক অবস্থায় থাকবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ