ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের যে আইন ছিল, তা বাতিল করার ঘোষণা দিয়েছেন দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া, ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প এসব কথা বলেন মার্কিন গণমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে, যা সম্প্রতি প্রচারিত হয়।
এনবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের জন্য স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার যে প্রক্রিয়া রয়েছে, তা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে তিনি জানান, যেসব অভিবাসী শিশু যুক্তরাষ্ট্রে এসে অবৈধভাবে বসবাস করছেন, তাদের সহায়তায় ডেমোক্র্যাটদের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত।
এছাড়া, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় অংশ নেয়া ব্যক্তিদের ক্ষমা দেয়ার কথা ভাবছেন ট্রাম্প। তিনি বলেন, "এই মানুষগুলো অত্যন্ত কষ্ট ভোগ করছে।"
গত নভেম্বরে নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই প্রথম কোনো বড় সম্প্রচার নেটওয়ার্কে ইন্টারভিউ দেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
এনবিসির সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তিনি অভিবাসন, জ্বালানি এবং অর্থনীতিসহ নানা বিষয়ে নির্বাহী আদেশ জারি করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ