ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
খাদ্য ও অভ্যাসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক:আপনার পরিবারে কারও কি ডায়াবেটিস রোগী রয়েছে? দিনের বেশির ভাগ সময় কি স্ট্রেসে থাকেন? নাকি নিয়মিত খাদ্য ও জীবনধারা নিয়ন্ত্রণে নেই? যদি উত্তর “হ্যাঁ” হয়, তবে মনে রাখবেন, আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। এটি কোনো ভয় দেখানোর তথ্য নয়, বরং সচেতন হওয়ার বার্তা।
যারা ইতোমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য জরুরি হলো খাবারের সঠিক নিয়ন্ত্রণ। “ডায়েট” শব্দটি সাধারণভাবে খাওয়ার নিয়ম বোঝায়, কিন্তু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। খাদ্যতালিকা তৈরি করতে কিছু সহজ নিয়ম মেনে চললে রোগ নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে।
খাবেন:
পর্যাপ্ত পানি পান করুন
প্রতিদিন খাবারে অন্তত তিন ধরনের তাজা সবজি রাখুন
প্রতিদিন একই সময়ে খাবার গ্রহণ করুন
কম ফ্যাটযুক্ত দুধ পান করুন
দিনে ২০–২৫ গ্রাম কাঁচা পেঁয়াজ খান
সামান্য পরিমাণে দারুচিনি ব্যবহার করতে পারেন
নিয়মিত পরিমাণমতো তাজা ফল খেতে হবে
ক্যাফেইন চায়ের বদলে হারবাল চা পান করুন
কম খাবেন বা এড়িয়ে চলবেন:
অতিরিক্ত খাওয়াকে সম্পূর্ণ বর্জন করুন
দিনে দুই কাপের বেশি চা বা কফি না পান করুন
দুধ বা পনির খেলে কম ফ্যাটযুক্ত ব্যবহার করুন
বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার ও পানীয় এড়িয়ে চলুন
কাঁচা লবণ সীমিত রাখুন
ভাজা ও তৈলাক্ত খাবার কম খাওয়াই ভালো
ভাত, আলু, কলা, গাজর রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে; তাই সীমিত রাখুন
ডায়াবেটিস রোগীরা এই নিয়মগুলি মেনে চলার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ব্যায়াম করতে ভুলবেন না।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে