ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের ৮ অভিযোগ দাখিল
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান দমন ও হত্যা, উসকানি, ষড়যন্ত্র এবং মানবতাবিরোধী অপরাধের আটটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার।
প্রসিকিউশন ৩৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে চারটি ভলিউমে ১,৬৭৯ পৃষ্ঠার প্রমাণপত্র, তিনটি অডিও ও ছয়টি ভিডিও দাখিল করেছেন। মামলায় ২০ জনকে সাক্ষী করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনাল হাজির করার নির্দেশ দিয়েছেন।
অভিযোগগুলোর মধ্যে আছে: ভারতের ‘মিরর নাও’ মিডিয়ায় উসকানি দেওয়া, গণভবনে আন্দোলন দমনে ‘শুট অ্যাট সাইট’ নির্দেশ, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর হত্যাযজ্ঞ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে সমর্থন, টিভি চ্যানেলে উসকানি, জামায়াত নিষিদ্ধের প্রস্তাবের মাধ্যমে হত্যাযজ্ঞ বৈধ করা, কারফিউ ও গুলিবর্ষণ সমর্থন এবং কুষ্টিয়ায় স্থানীয় আন্দোলনকারীদের ওপর হত্যাযজ্ঞের নির্দেশ।
এই অভিযোগগুলোতে বলা হয়েছে, ইনুর পরিকল্পনা ও নির্দেশনার কারণে গত জুলাই-আগস্টে কুষ্টিয়া ও অন্যান্য এলাকায় ছয়জন নিহত হয়েছেন, বহু মানুষ আহত ও নিপীড়িত হয়েছেন। ট্রাইব্যুনাল অভিযোগের প্রেক্ষিতে মামলার যথাযথ বিচার শুরু করবে।
ডুয়া/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)