ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গা'জায় শিশুরা হারাচ্ছে শৈশব: অঙ্গচ্ছেদ ও যু'দ্ধের টে'নশন
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের হামলার পর থেকে এই উপত্যকা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যাপ্রতি অঙ্গচ্ছেদের ঘটনা ঘটানো স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধানের বরাতে বুধবার (২৪ সেপ্টেম্বর) আনাদোলু সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানান, অক্টোবর ২০২৩ থেকে গাজায় প্রায় ৪,০০০টির মতো অঙ্গচ্ছেদ ঘটেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “শিশুদের ওপর যুদ্ধের প্রভাব শুধুমাত্র শারীরিক আঘাত বা ক্ষুধা নয়; তাদের ক্ষত গভীর ও অদৃশ্য। এর মধ্যে রয়েছে উদ্বেগ, দুঃস্বপ্ন, আক্রমণাত্মক আচরণ ও ভয়। অনেক শিশুকে ভিক্ষা, চুরি বা শিশুশ্রমে বাধ্য করা হচ্ছে। এটি এক হারানো শৈশব।”
লাজারিনি আরও সতর্ক করেছেন, যদি এই অবস্থা দীর্ঘায়িত হয়, তবে শিশুরা তাদের চলমান ও গভীর ট্রমার ছায়ায় প্রজন্ম ধরে ভুগবে। তাই অন্তত শিশুদের স্বার্থে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের তদন্তকারীরা সম্প্রতি গাজায় ইসরায়েলের জাতিগত হত্যার অভিযোগ জানিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫,৪০০ এর বেশি, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ