ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দিল্লিতে ধর্মগুরুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে আবারও স্বঘোষিত ধর্মগুরুর কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। বসন্ত কুঞ্জের শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের স্বামী চৈতন্যনন্দ সরস্বতী, যিনি পার্থ সারথি নামেও পরিচিত, তাঁর বিরুদ্ধে ১৭ জন ছাত্রী যৌন হয়রানি ও অশ্লীল আচরণের অভিযোগ এনেছেন। অভিযোগ প্রকাশের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৪ আগস্ট দিল্লির বসন্ত কুঞ্জ থানায় পার্থ সারথীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চৈতন্যনন্দ সরস্বতী পরপর ১৭ জন ছাত্রীর উপর অবাঞ্ছিত শারীরিক স্পর্শ, অশ্লীল হোয়াটসঅ্যাপ ও টেক্সট বার্তা পাঠানোর অভিযোগ পেয়েছেন। অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী তিনি তাঁদের ব্ল্যাকমেইল এবং হুমকি দিতেন।
পুলিশ তদন্তে জানিয়েছে, আশ্রমের তিন নারী কর্মী এবং প্রশাসকও অভিযুক্তকে সহযোগিতা করতেন। পুলিশ এই তিন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া আশ্রমের বেসমেন্টে একটি ভলভো গাড়ি উদ্ধার করা হয়েছে, যার উপর জাতিসংঘের ভুয়া নম্বর প্লেট লেগে ছিল। গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার পর শ্রী শৃঙ্গেরি মঠ দ্রুত পদক্ষেপ নিয়ে চৈতন্যনন্দ সরস্বতীকে পদ থেকে সরিয়ে দিয়েছে। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, “তিনি অবৈধ ও অনুপযুক্ত কার্যকলাপে জড়িত ছিলেন। মঠ তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে এবং অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়ের করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ওড়িশার বাসিন্দা এই ধর্মগুরু গত ১২ বছর ধরে আশ্রমে তত্ত্বাবধায়ক ও পরিচালক হিসেবে কাজ করছিলেন। তিনি চলাচল করার সময় স্থানের পরিবর্তন করছেন এবং খুব কমই মোবাইল ব্যবহার করছেন। এর আগে ২০০৯ এবং ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এবং মামলা দায়ের হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ