ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সুপার টাইফুনে বিধ্বস্ত তাইওয়ান, নি-হ-ত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের হিসাবে, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন জেলায় ঝড়ের আঘাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন।
হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং এএফপিকে জানিয়েছেন, “ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ঝড়ের সরাসরি আঘাতের শিকার। উদ্ধারকারী বাহিনী নিখোঁজদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে।”
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাগাসার প্রভাবে তাইওয়ান ও হংকংয়ে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে হুয়ালিয়েন ছাড়া তাইওয়ানের অন্য কোনো জেলা কিংবা হংকংয়ে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞানীরা রাগাসাকে ‘সুপার টাইফুন’ হিসেবে আখ্যা দিয়েছেন এর অতিমাত্রার শক্তি ও ধ্বংসক্ষমতার কারণে। ফিলিপাইনের উপকূলে প্রথম আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার।
এর আগে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ানের বাতানিজ দ্বীপে প্রথম আছড়ে পড়ে ঝড়টি। সেখান থেকে দ্রুত অগ্রসর হয়ে এটি তাইওয়ানের পূর্ব উপকূল হুয়ালিয়েনে আঘাত হানে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন