ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইসির সংলাপ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন (ইসি) শুরু করতে যাচ্ছে অংশগ্রহণমূলক সংলাপ। প্রথম ধাপে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এই সংলাপের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানান, কমিশনের অনুমোদনের পর আমন্ত্রিতদের চিঠি পাঠানো হবে। সংলাপের প্রথম ধাপের পর ধাপে ধাপে অন্যান্য অংশগ্রহণকারীদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর ধারাবাহিক সংলাপ চলছে, যা ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী অংশ নেবেন। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর অক্টোবর মাসে দলগুলোর সঙ্গে সংলাপের আরও ধাপ আয়োজন করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সংলাপের সূচি নির্ধারণের কমপক্ষে সপ্তাহ বা ১০ দিন আগে আমন্ত্রণ পাঠানো হবে, যাতে অংশগ্রহণকারীরা লিখিত মতামত জমা দিতে পারেন। সংলাপ চলাকালীন সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশনের এটি প্রথম সংলাপ। নির্বাচনি আইনি সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ ভোট সংক্রান্ত সকল বিষয় এই সংলাপে আলোচিত হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ জানিয়েছেন, রোডম্যাপ অনুসারে সংলাপ মাসের শেষ দিকে শুরু হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে