ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
বিসিবি সভাপতির বিরুদ্ধে তামিমের অভিযোগ
স্পোর্টস ডেস্ক: সাবেক ক্রিকেটার তামিম ইকবাল অভিযোগ করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন। আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে যারা ফরম জমা দিয়েছিলেন, তাদের আবেদন বাতিল করে দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
বুলবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি প্রধান নির্বাহীর পরিবর্তে নিজে স্বাক্ষর করে অ্যাডহক কমিটি থেকে নতুন করে কাউন্সিলর দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত দুই দিন ধরে এই বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে তীব্র আলোচনা চলছে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল উপস্থিত ছিলেন। তিনি বলেন, "বুলবুল ভাই বলেছিলেন, নির্বাচন কেমন হয় এটা নিয়ে তার ধারণাই নেই। তিনি কিছুই জানেন না, তার ধারণা একদম শূন্য। তিনি যদি কিছু না জেনে থাকেন, আপনারা একটি চিঠি দেখেছেন না? তিনি সাইন করে বলেছেন আগের কাউন্সিলরদের বাদ দেওয়া হবে। শুধু মাত্র অ্যাডহক কমিটির থেকে নেওয়া হবে। নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি। যে চিঠিতে তিনি সাইন করেছেন। আগের সব চিঠিতে প্রধান নির্বাহীর সাইন করা। সংবিধান অনুযায়ী কমিটি গঠন হওয়ার পর তিনি কোথাও সাইন করতে পারবেন না। এই চিঠিতে সাইন করে তিনি কোন ক্ষমতাবলে ডিসিদের পাঠিয়েছেন।"
তামিম স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, "আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।"
নিজের অবসর প্রসঙ্গে তামিম বলেন, "আমার অফিসিয়ালি অবসর নেওয়ার দরকার নেই, যদি নির্বাচিত হই তাহলে আর খেলব না। চ্যারিটি ম্যাচ হলে ভিন্ন কথা।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে