ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে ব্রাজিলের চমক
আন্তর্জাতিকেডেস্ক :আন্তর্জাতিক আদালতের মঞ্চে আবারও ইসরায়েলের গাজা অভিযানের বিষয় কেন্দ্রবিন্দুতে এসেছে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় নতুন পক্ষভুক্ত হিসেবে যোগ দিয়েছে ব্রাজিল। ব্রাজিল জানিয়েছে, তারা আইসিজে বিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অংশ নিতে চায়। এই অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র এমন কোনো মামলায় যুক্ত হতে পারে, যা তাদের পক্ষেও প্রযোজ্য চুক্তির ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত। ব্রাজিলের মতে, ইসরায়েল ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করছে।
আইসিজে জানায়, এখন দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা অন্তর্ভুক্তির ঘোষণার বিষয়ে লিখিত পর্যবেক্ষণ জমা দিতে পারে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসে জানিয়েছিল, তারা এই মামলায় যুক্ত হতে চায়। আন্তর্জাতিক আইনি পর্যবেক্ষকরা মনে করছেন, ব্রাজিলের এই পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে।
এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আইসিজে ২০২৪ সালের জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে, যেখানে ইসরায়েলকে জাতিগত নিধন ঠেকাতে এবং মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসরায়েল আদালতের নির্দেশ উপেক্ষা করে অভিযান চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এই মামলার আইনি ভিত্তি প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট