ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমানঘাঁটি ফেরত না পেলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া বার্তায় তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তান যদি এই ঘাঁটি ফিরিয়ে না দেয়, তাহলে ‘খারাপ কিছু ঘটতে যাচ্ছে’।
ট্রাম্পের ভাষায়, “বাগরাম বিমানঘাঁটি আমরাই তৈরি করেছি। এটা আমাদের ঘাঁটি। আফগানিস্তান যদি এটি ফেরত না দেয়, তাহলে তারা যেন জানে, ভালো কিছু ঘটবে না।”
২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন সেনারা। সেই সময়েই কাবুলের দক্ষিণে বাগরাম ঘাঁটি নির্মিত হয়, যা পরবর্তী দুই দশক যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল। তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে এলে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে এবং ঘাঁটির নিয়ন্ত্রণ হারায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০২৫ সালের মার্চ থেকে বাগরাম ঘাঁটি পুনরুদ্ধারের কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ঘাঁটির অবস্থান চীনের কাছাকাছি হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে এটিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও তিনি বলেন, “বিনিময় ছাড়া তালেবানের কাছে ঘাঁটি ছেড়ে দেওয়া ছিল বড় ভুল।” তবে সাংবাদিকদের প্রশ্নে সরাসরি সেনা পাঠানোর কথা এড়িয়ে যান তিনি।
অন্যদিকে ট্রাম্পের বক্তব্যকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়েছে আফগান তালেবান সরকার। কাবুল জানিয়েছে, কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে দেওয়া হবে না। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা জাকির জালালি বলেছেন, “আমাদের ভূখণ্ডে মার্কিন সেনার উপস্থিতি কখনোই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও জানান, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে, তবে তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও পূর্ণ স্বাধীনতার ভিত্তিতে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ