ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অন্য দেশের ওপর নির্ভরশীলতা ভারতের সবচেয়ে বড় শত্রু : মোদি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (২০ সেপ্টেম্বর) 'সমুদ্র থেকে সমৃদ্ধি' নামক একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে, "অন্য দেশগুলোর ওপর নির্ভরশীলতা ভারতের সবচেয়ে বড় শত্রু।" তিনি দেশের আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেছেন যে, সাধারণ চিপ থেকে শুরু করে জাহাজ পর্যন্ত সবকিছুই নিজেদের প্রযুক্তিতে তৈরি করতে হবে।
এই অনুষ্ঠানে মোদি ৩৪ হাজার কোটি রুপির একটি প্রকল্পের উদ্বোধন করেন এবং জানান যে, ভারতের সব সমস্যার একটিই সমাধান, সেটি হলো আত্মনির্ভরশীলতা।
মোদি তার বক্তব্যে বলেন, "ভারত বিশ্ব ভ্রাতৃত্ববোধ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্বে ভারতের বড় কোনো শত্রু নেই। কিন্তু সত্যি বলতে, ভারতের সবচেয়ে বড় শত্রু হলো অন্য দেশের ওপর নির্ভরশীলতা। বিদেশিদের ওপর বেশি নির্ভরশীলতা বড় পরাজয়ের দিকে নিয়ে যাবে।"
তিনি আরও বলেন, "বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য বিশ্বের সবচেয়ে জনবহুল দেশকে অবশ্যই আত্মনির্ভর হতে হবে।" মোদি সতর্ক করে বলেন, "১৪০ কোটি ভারতীয়র ভবিষ্যৎ বাইরের শক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না। বিদেশিদের ওপর নির্ভর হয়ে জাতীয় উন্নয়নও সম্ভব নয়। আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্যদের ওপর ছেড়ে দেওয়া যাবে না। যদি ১৪০ কোটি মানুষের একটি দেশ অন্যদের ওপর নির্ভরশীল হয়, এর মাধ্যমে জাতীয় আত্মসম্মানকে বিসর্জন দেওয়া হবে।" এই বক্তব্যের মাধ্যমে মোদি ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বাধীনতা অর্জনের ওপর জোর দিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত