ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এবার জার্মানির নিষেধাজ্ঞার মুখে ইস'রায়েল
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় কমিশনের প্রস্তাবের পর ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ নিয়ে এবার আলোচনায় যোগ দিল জার্মানিও। অক্টোবরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আগেই এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে দেশটি।
স্পেন সফরে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎজ বলেন, “ইসরায়েল প্রসঙ্গে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। বিষয়টি এখন ইউরোপীয় পর্যায়ে আলোচনায় রয়েছে। আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় এটি নিয়ে আলোচনা হবে। আশা করি, ১ অক্টোবরের বৈঠকে আমাদের অবস্থান জানাতে পারব।”
বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, গত বুধবার ইউরোপীয় কমিশন গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ইসরায়েলের রপ্তানিতে প্রায় ৬ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।
যদিও জার্মানি সম্প্রতি মিত্র দেশ ইসরায়েলের সমালোচনা করেছে, তবে এতদিন তারা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে দ্বিধায় ছিল। তবে ফ্রান্স, আয়ারল্যান্ড, বেলজিয়ামসহ কয়েকটি দেশ ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?