ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভারত সীমান্তে ‘অ্যান্টি ড্রোন ইউনিট’ বসাচ্ছে
ডুয়া নিউজ : ড্রোনের হুমকি থেকে দেশকে রক্ষা করতে সীমান্তজুড়ে ‘অ্যান্টি ড্রোন ইউনিট’ বসাতে যাচ্ছে ভারত। রোববার রাজস্থানের যোধপুরে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অমিত শাহ বলেন, “আগামী দিনে ড্রোন হুমকি আরও বাড়তে পারে। তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সরকারের সীমান্ত সুরক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে লেজার-সজ্জিত অ্যান্টি-ড্রোন গান মাউন্ট সিস্টেম তৈরি করা হয়েছে বলে জানান অমিত শাহ। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে এই অ্যান্টি ড্রোন ইউনিট বসানো হয়েছে। এটি ড্রোনের অনুপ্রবেশ ৫৫ শতাংশ ঠেকাতে পারে, যা আগের ড্রোনবিরোধী সিস্টেম থেকে ৩ শতাংশ বেশি উন্নত।”
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সরকারি তথ্য অনুসারে, ২০১৩ সালে প্রায় ১১০টির তুলনায় চলতি বছর পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত থেকে ২৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত বা উদ্ধার করা হয়েছে।
অস্ত্র ও মাদক বহনকারী ড্রোন ব্যবহার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে এবং খুব কম রাজস্থান ও জম্মুতে।
বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে পুরো সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে কম্প্রিহেনসিভ সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান অমিত শাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়