ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ই’সরাইলি নৃ’শংসতা থামাতে বিশ্ব নীরব দর্শক : হুথি
আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির নেতা সাইয়্যেদ আব্দুল-মালিক আল-হুথি অভিযোগ করেছেন, ইসরাইলি বাহিনী গাজায় জাতিগত নিধনের সব অস্ত্র ব্যবহার করছে। এর মধ্যে ইউরোপীয় ও মার্কিন বোমা ছাড়াও আরব তেল ব্যবহৃত হচ্ছে বলে তিনি দাবি করেন। এক সাপ্তাহিক ভাষণে তিনি বলেন, গাজা উপত্যকায় শতাব্দীর ভয়াবহতম অপরাধ সংঘটিত হচ্ছে, যা গোটা বিশ্বের চোখের সামনেই ঘটছে।
আল-হুথি বলেন, গাজার গণহত্যার দৃশ্য ভয়ংকর ও মর্মান্তিক। যে কোনো বিবেকবান মানুষকে এ ঘটনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করা উচিত। তিনি সতর্ক করে বলেন, ইসরাইলি হুমকি কেবল ফিলিস্তিন নয়, পুরো ইসলামি উম্মাহর বিরুদ্ধে। মুসলিমদের উদাসীনতা ও দায়িত্ব এড়ানোর প্রবণতা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে, যা শুধু এ পৃথিবীতেই নয়, পরকালেও বহন করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, ইসরাইল আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং আল-কুদস শহরের ইহুদীবাদীকরণের চেষ্টা চালাচ্ছে। গত সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন সিনেটর মার্কো রুবিও এ অভিযানে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে আল-হুথি দাবি করেন, এসব হামলার লক্ষ্য দক্ষিণ সিরিয়া দখল করা।
দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন প্রসঙ্গে হুথি নেতা বলেন, সম্মেলনে অংশগ্রহণের স্তর প্রশংসনীয় হলেও ফলাফল আবারও কেবল সাধারণ বিবৃতিতে সীমাবদ্ধ থেকেছে। ব্যবহারিক অবস্থান ও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস