ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যে কারণে ৮ দিন বিঘ্নিত হতে পারে টিভি সম্প্রচার
নিজস্ব প্রতিবেদক: সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইট-১ (Bangladesh Satellite-1) ব্যবহারকারীদের জন্য টেলিভিশন সম্প্রচারে সাময়িক বিঘ্নের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মহাজাগতিক ঘটনার কারণে মোট ৮১ মিনিট সময় ধরে বিভিন্ন সময়ে সম্প্রচারে সমস্যা দেখা দিতে পারে।
সৌর ব্যতিচার হলো সেই সময় যখন সূর্য, স্যাটেলাইট এবং স্যাটেলাইটের আর্থ স্টেশন (ভূ-কেন্দ্র) একই সরলরেখায় অবস্থান করে। এই সময়ে সূর্যের তীব্র বিকিরণ স্যাটেলাইট সিগন্যাল গ্রহণে বাধা সৃষ্টি করে, যার ফলে সম্প্রচারে অল্প সময়ের জন্য বিঘ্ন ঘটে।
বিএসসিএলের তথ্য অনুযায়ী, প্রতিদিন কয়েক মিনিটের জন্য এই সমস্যা দেখা দেবে। সম্ভাব্য সময়সূচি হলো:
২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫–৯:৩৮ (৩ মিনিট)
৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২–৯:৪১ (৯ মিনিট)
১ অক্টোবর: সকাল ৯:৩০–৯:৪২ (১২ মিনিট)
২ ও ৩ অক্টোবর: সকাল ৯:২৯–৯:৪২ (প্রতিদিন ১৩ মিনিট)
৪ অক্টোবর: সকাল ৯:২৯–৯:৪১ (১২ মিনিট)
৫ অক্টোবর: সকাল ৯:২৯–৯:৪০ (১১ মিনিট)
৬ অক্টোবর: সকাল ৯:৩০–৯:৩৮ (৮ মিনিট)
প্রতি বছর দুই দফায় কয়েক দিনের জন্য এই ধরনের সৌর ব্যতিচার ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত